কারিগরের কথাবার্তা

নতুন ঠিকানায় ব্লগের সংস্কার চলছে

আমাদের প্রযুক্তি ফোরামের সাময়িকী “প্রযুক্তি কথন” প্রকাশিত হয়েছে।

http://www.karigor-blog.com/wp-content/plugins/downloads-manager/img/icons/pdf.gif ডাউনলোড করুন এখান থেকে: প্রযুক্তি কথন "জ্বালানি এবং পরিবেশ" বিষয়ক সংখ্যা ()
সংযুক্তির তারিখ: 19/09/2009
ক্লিক হয়েছে: 175
বিবরণ: "আমাদের প্রযুক্তি" ফোরামের সাময়িকী "প্রযুক্তি কথন" এর সম্প্রতি প্রকাশিত "জ্বালানি এবং পরিবেশ" বিষয়ক সংখ্যা কারিগর-ব্লগ থেকেও সংগ্রহ করতে চাইলে নিচের পিডিএফ টি নামিয়ে নিন।

মূল পোস্ট এখানে

ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

আমাদের প্রযুক্তি ফোরামে আলোচনার লিংক

অসুস্থতা, পেশাগত ব্যস্ততা, পড়ালেখা, নেটের লাইন নিয়ে জটিলতা সব মিলিয়ে একটা অপাচ্য খিচুড়ি জাতের জীবন যাপন করছিলাম কিছু দিন। তো গতকাল নতুন বাসায় নেট সংযোগ পেলেও রাতে বা সকালে নেটে বসা হয় নাই। বিকালে যখনি জি-মেইল খুললাম, প্রথমেই আমার নিজের ব্লগের এক পাঠকের একটা মন্তব্য পেলাম। পাঠকের প্রশ্ন একটা [url=http://karigor-blog.com/v6/10]পোস্টের[/url] মালিকানা নিয়ে। Read the rest of this entry »

নেটবিহীন বন্ধুর এই জীবন

গেল মাসের শেষে লেইক ডিস্ট্রিক্ট থেকে ফিরেছি। এসে উঠেছিলাম এক বন্ধুর বাসায়। বেশ চলছিল বন্ধুর ইন্টারনেট কানেকশন শেয়ার করে। কিন্তু, বিধি বাম, বাসা বদলের চিন্তা মাথায় থাকাতে বন্ধু তার চলতি ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিল আর, আমার শুরু হলো দুর্দিন। বলে রাখা ভালো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশে পাশে শিক্ষা বর্ষের শুরুর দিকে বাসা ভাড়া নিলে মোটামুটি ভালো গ্রুপের সাথে ভালো একটা বাসায় ওঠা যায়। সেই ভরসায় কচুরীপানার মতো ভাসতে ভাসতে এক বাঙালী মালিকের একটা বাসার ছোট খুপড়ির মতো একটা ঘর ভাড়া নিয়েছিলাম কয়েক দিনের জন্য। কিন্তু, যে কোন কারণেই হোক বাসাটা ছাড়তে হলো কয়েক দিনের নোটিশে। এইবার ভরসা হয়ে পড়লো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব। কিন্তু, তাতেই বা কাহাতক পোষায়? Read the rest of this entry »