নতুন ঠিকানায় ব্লগের সংস্কার চলছে
১৫ dec
৩০ অক্টোবর
উবুন্টুর কারমিক কোয়ালা ( ৯.১০ ), উবুন্টু সার্ভার থেকে ডাউনলোড করতে না চাইলে (সার্ভার ব্যস্ত থাকলে) কারিগর ব্লগ থেকে নামাতে পারেন। সার্ভার লোকেশন ডালাস, টেক্সাস, ইউএসএ।
|
|
ডাউনলোড করুন এখান থেকে: Ubuntu Karmic () সংযুক্তির তারিখ: 30/10/2009 ক্লিক হয়েছে: 39 বিবরণ: |
২৬ সেপ্টেম্বর
কোন এক বন্ধুর কাছে শুনেছিলাম, “তার মত অভাগা আর কেউ নাই যে অনেকের ভীড়েও একা হয়ে থাকে। কিন্তু, তারপরেও এক হতে হয় মাঝে মাঝে!” এইবারের ঈদ এবং ক’দিন পরের জন্মদিনটা ঠিক সেটিই নিয়ে এসেছে আমার জন্য। বহু বছর পর এবারের একটা ঈদ গেল যখন বাবা-মা-ভাই-বোন-বন্ধু-বান্ধব কারো সাথেই কোন যোগাযোগ করা সম্ভব হয় নি। কি এক অজানা এবং অবোধ্য ব্যস্ততার জন্য এমনটা হলো আমি নিজেই জানি না। আমি যে ঠিক কি নিয়ে ব্যস্ত ছিলাম এখনো বুঝে উঠতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি হঠাৎ করেই আমার পরিচিত মণ্ডলে একটা অনাকাঙ্খিত এবং অযৌক্তিক কিছু “ঝামেলা”-র উদয় হয়েছে।
গত কয়েকটা দিন বেশ ব্যস্ত ছিলাম, দেশ থেকে নতুন আসা ছাত্র ছাত্রীদের বাসা ঠিক করে দেয়া, কয়েকজন বন্ধুর কিছু অতি প্রয়োজনীয় পেপার-ওয়ার্ক নিয়ে। কিন্তু, দিন শেষে নিজের জন্য আর সময় করে নেয়া হয়ে ওঠেনি। আর, দশটা দিনের মতই আজকের জন্মদিনটাও পার হবে আশেপাশের চলমান অশান্ত পরিস্থিতি নিয়ে। পাঠকদের মাঝে কোন শুভাকাঙ্খী থেকে থাকলে আশীর্বাদ চেয়ে রাখছি যাতে এসব থেকে উৎরে যেতে পারি।
ধন্যবাদ