নতুন ঠিকানায় ব্লগের সংস্কার চলছে
১২ মে
সম্প্রতি (তাও মেলা দিন) উইন্ডোজের বহুল আলোচিত ভিস্তা রিলিজ হলো।
কাজের সুবাদে আমি একটা উইন্ডোজ ভিস্তা বিজনেস এডিশন হাতে পেয়েছিলাম। বলা প্রয়োজন শতভাগ আসল এবং আমি নিজে অনলাইনে অ্যাকটিভেট করেছিলাম। মূল কাহিনীতে যাবার আগে একটু আমার কম্পিউটার সম্পর্কে বলি। আমার বাসার ডেস্কটপ টা তে এক্সপি চলে আর চলে ফেডোরা। ল্যাপটপ এক খানা আছে যাতে চালাতাম এক্সপি। যেহেতু ল্যাপটপ নিয়েই কথা সুতরাং ল্যাপটপের বর্ণনা দেই। Read the rest of this entry »
১২ মে
সাইটের নাম: জুমল্যান্সারস ডট কম
ইউ আর এল: http://www.joomlancers.com
সাইটের ধরণ: ফ্রি ল্যান্স মার্কেট প্লেস
মূল প্লাটফরম: ওপেন সোর্স সি এম এস
সাইট বিবরণী:
এখানে ফ্রি ল্যান্স ডেভেলোপাররা নিবন্ধিত হতে পারেন, এবং সম্ভাব্য গ্রাহকরাও নিবন্ধন করতে পারেন। মূলত একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান যিনি বা যারা একটি সাইট করতে চান তারা নিবন্ধনের পর চাহিদার বর্ণনা দিয়ে একটি প্রজেক্ট খুলতে পারবেন। নিবন্ধিত ফ্রি ল্যান্সাররা তাতে নিলামের মত করে নিজের যোগ্যতা এবং সেবা-মূল্য বর্ণনা করবেন। উভয় পক্ষের বাদানুবাদ এবং দরদামের প্রেক্ষিতে চূড়ান্ত হবে বিজয়ী ফ্রি ল্যান্সার এবং প্রজেক্ট এর কাজ শুরু হবে। Read the rest of this entry »
১৮ এপ্রিল
সার্চঃ
কোন ওয়েবসাইট এ যখন সার্চ ইঞ্জিন বসানো হয় তখন ঐ সার্চ ইঞ্জিন ভিজিটরের দেয়া শব্দের সাথে নিজ (সার্চ ইঞ্জিন ) তালিকার সাথে মেলায়। এই তালিকা সার্চ ইঞ্জিন তার নিজের সময়ে তৈরি করে, যাকে “ক্রলিং”বলে।
অনেকে একে “indexing”-ও বলেন। এর জন্যে সার্চ ইঞ্জিন তার বিষয় বস্তু যেমন ওয়েবসাইট বা ফোরাম ঘুরে ঘুরে দেখে এবং তালিকা করে।
সার্চ ইগনোর লিস্ট
সার্চ ইঞ্জিনের ধরণ অনুযায়ীকিছু স্ক্রিপ্ট এ পরিবর্তন করে আরেকটা তালিকার সাথে “সার্চ ইঞ্জিন তালিকার”অনবরত তুলনা করানো যায়। এই “আরেকটা” তালিকার ব্যবহার অনেক ভাবেই করা যায়।আমি এখানে একে “চেক লিস্ট” নামে অভিহিত করছি।
ধরা যাক আমি চাই না আমার সার্চ ইঞ্জিন টা তে আমি “রিফাত” শব্দ টি দিয়ে করা সার্চ এর ফলাফল দেখাতে চাই না, তখন আমি ঐ “চেক লিস্ট”-এ “রিফাত” শব্দ টি যোগ করে দেব এবং আমার স্ক্রিপ্ট এর শর্ত এমন ভাবে বদলে দেব যাতে ইঞ্জিন “চেক লিস্ট এ থাকা শব্দের সাথে মিল পেলে তা না দেখায়।
সেক্ষেত্রে ঐ “চেক লিস্ট” কে বলা হবে “সার্চ ইগনোর লিস্ট”
সহজ কথায় এইটাই সার্চ ইগনোর লিস্ট।
source: http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=60&t=1217&p=8421#p8421