নতুন ঠিকানায় ব্লগের সংস্কার চলছে
২৩ জানুয়ারী
কিছুদিন যাবত বাংলা কম্পিউটিং এবং অনুবাদ বিষয়ক উদ্দীপনা দেখে, বাংলা বানান সংক্রান্ত গবেষণাগুলো নিয়ে একটু ঘাঁটা ঘাঁটি করে কিছু গবেষণা পত্র ( এবং আলোচনা) খুঁজে পেলাম। এখানে সেগুলো-ই তুলে রাখবার ইচ্ছা থেকে এই পোস্ট।
|
|
ডাউনলোড করুন এখান থেকে: Methods in Madness of Bengali Spelling: A Corpus-based Investigation () সংযুক্তির তারিখ: 23/01/2010 ক্লিক হয়েছে: 18 বিবরণ: SOUTH ASIAN LANGUAGE REVIEW VOL. XV. No. 2. June 2005. Methods in Madness of Bengali Spelling: A Corpus-based Investigation Niladri Sekhar Dash Indian Statistical Institute, Kolkata |
|
|
ডাউনলোড করুন এখান থেকে: Design of a Rule-based Stemmer for Natural Language Text in Bengali () সংযুক্তির তারিখ: 23/01/2010 ক্লিক হয়েছে: 44 বিবরণ: "Design of a Rule-based Stemmer for Natural Language Text in Bengali" By Mr Sandipan Sarkar (IBM India) & Sivaji Bandyopadhyay (Department Jadavpur University, Kolkata ) |
২৯ জুলাই
কাহলিল জিবরানের “দি ম্যাড ম্যান” এর পরিচিতি পর্বের অনুবাদ প্রয়াস!
সবাই জানতে চায়, আমি কিভাবে পাগল হলাম! বলছি শোন, একদিন, অনেক কাল আগে, তখনো অনেক দেবদেবীর জন্ম হয়নি, গভীর ঘুম থেকে জেগে আমি টের পেলাম আমার সব মুখোশ চুরি হয়ে গেছে! সেই সাতটি মুখোশ যা আমায় শোভা দিয়েছে বিগত সাত জন্মে।
শোকে, ক্ষোভে আমি চিৎকার করতে করতে ছুটে চলছিলাম ব্যস্ত সড়ক ধরে,
“চোর , চোর, অভিশপ্ত চোরের দল!!!!”পথের নারী-পুরুষেরা আমায় দেখে হাসছিল এবং কেউ কেউ আমার ভয়ে ঘরে ঢুকে পড়ছিল!
আমি যখন বাজারের কাছে পৌঁছুলাম, ঘরের চালায় দাড়ানো একটা ছোট ছেলে চিৎকার করে উঠলো, “ও একটা পাগল!”।
আমি দেখবার জন্য যখন উপরে তাকাবো, তক্ষুণি সূর্য্যের আলো আমায় ছুঁয়ে দিল! প্রথমবারের মত আমার নাঙা মুখে সূর্য্যের ছোঁয়া লাগলো, আমার সর্বস্বত্বা সূর্য্যের জন্য আবেগাপ্লুত হয়ে পড়লো! আমার আর দরকার নেই মুখোশের!আনন্দের আতিশায্যে আমি গেয়ে উঠলাম “ধন্য হোক সেই সব চোরেরা যারা আমার মুখোশ চুরি করেছে!”
সেই থেকে আমার নাম হয়ে গেল পাগল!!
আমি একাকীত্বের স্বাধীনতা যেমন উপভোগ করে এসেছি ঠিক তেমনি নিরাপত্তার আস্বাদও পেয়েছি ! নিরাপত্তার ওঁদের কাছ থেকে যারা আমাদের বোঝে, ওঁরা আমাদের মাঝে আকাঙ্খার বীজ বুনে দেয়।
কিন্তু, মুক্তির আনন্দ কি গর্বের? একটা চোর-ও তো অন্য চোরের থেকে নিরাপদ যতক্ষণ সে বন্দী থাকে!