কারিগরের কথাবার্তা

নতুন ঠিকানায় ব্লগের সংস্কার চলছে

Archive for the ‘চলতি হাওয়া’ Category

একটি ঈদ, জন্মদিন এবং একাকীত্ব

কোন এক বন্ধুর কাছে শুনেছিলাম, “তার মত অভাগা আর কেউ নাই যে অনেকের ভীড়েও একা হয়ে থাকে। কিন্তু, তারপরেও এক হতে হয় মাঝে মাঝে!” এইবারের ঈদ এবং ক’দিন পরের জন্মদিনটা ঠিক সেটিই নিয়ে এসেছে আমার জন্য। বহু বছর পর এবারের একটা ঈদ গেল যখন বাবা-মা-ভাই-বোন-বন্ধু-বান্ধব কারো সাথেই কোন যোগাযোগ করা সম্ভব হয় নি। কি এক অজানা এবং অবোধ্য ব্যস্ততার জন্য এমনটা হলো আমি নিজেই জানি না। আমি যে ঠিক কি নিয়ে ব্যস্ত ছিলাম এখনো বুঝে উঠতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি হঠাৎ করেই আমার পরিচিত মণ্ডলে একটা অনাকাঙ্খিত এবং অযৌক্তিক কিছু “ঝামেলা”-র উদয় হয়েছে।

গত কয়েকটা দিন বেশ ব্যস্ত ছিলাম, দেশ থেকে নতুন আসা ছাত্র ছাত্রীদের বাসা ঠিক করে দেয়া, কয়েকজন বন্ধুর কিছু অতি প্রয়োজনীয় পেপার-ওয়ার্ক নিয়ে। কিন্তু, দিন শেষে নিজের জন্য আর সময় করে নেয়া হয়ে ওঠেনি। আর, দশটা দিনের মতই আজকের জন্মদিনটাও পার হবে আশেপাশের চলমান অশান্ত পরিস্থিতি নিয়ে। পাঠকদের মাঝে কোন শুভাকাঙ্খী থেকে থাকলে আশীর্বাদ চেয়ে রাখছি যাতে এসব থেকে উৎরে যেতে পারি।

ধন্যবাদ

আমাদের প্রযুক্তি ফোরামের সাময়িকী “প্রযুক্তি কথন” প্রকাশিত হয়েছে।

http://www.karigor-blog.com/wp-content/plugins/downloads-manager/img/icons/pdf.gif ডাউনলোড করুন এখান থেকে: প্রযুক্তি কথন "জ্বালানি এবং পরিবেশ" বিষয়ক সংখ্যা ()
সংযুক্তির তারিখ: 19/09/2009
ক্লিক হয়েছে: 175
বিবরণ: "আমাদের প্রযুক্তি" ফোরামের সাময়িকী "প্রযুক্তি কথন" এর সম্প্রতি প্রকাশিত "জ্বালানি এবং পরিবেশ" বিষয়ক সংখ্যা কারিগর-ব্লগ থেকেও সংগ্রহ করতে চাইলে নিচের পিডিএফ টি নামিয়ে নিন।

মূল পোস্ট এখানে

আমাদের প্রযুক্তি ফোরামে লেখা টপিক পুণ:প্রকাশিত হলো এখানে

প্রাক কথন:

অনেক দিন থেকেই দেখে আসছিলাম বাংলাদেশে লিনাক্সের ক্রমাগত ব্যপ্তি ; সেইসাথে পাইরেসী মুক্ত ও মুক্ত উৎস সফটওয়্যারের প্রতি আমাদের ক্রমবর্ধমান উৎসাহ । অংকুর, বায়োস, বিডিলাগ এর মত বেশকিছু দাঁড়িয়ে যাওয়া এবং অংকুরে বিনষ্ট হওয়া সংগঠনের (ও উদ্যোগের) হাত ধরেই বাংলাদেশে ওপেনসোর্স বা মুক্ত উৎস সফটওয়্যার আন্দোলনের উৎপত্তি এবং ব্যাপ্তি বলে আমি মনে করি । (more…)