কারিগরের কথাবার্তা

নতুন ঠিকানায় ব্লগের সংস্কার চলছে

Archive for the ‘এলোমেলো লেখালেখি’ Category

আমাদের প্রযুক্তি ফোরামের সাময়িকী “প্রযুক্তি কথন” প্রকাশিত হয়েছে।

http://www.karigor-blog.com/wp-content/plugins/downloads-manager/img/icons/pdf.gif ডাউনলোড করুন এখান থেকে: প্রযুক্তি কথন "জ্বালানি এবং পরিবেশ" বিষয়ক সংখ্যা ()
সংযুক্তির তারিখ: 19/09/2009
ক্লিক হয়েছে: 175
বিবরণ: "আমাদের প্রযুক্তি" ফোরামের সাময়িকী "প্রযুক্তি কথন" এর সম্প্রতি প্রকাশিত "জ্বালানি এবং পরিবেশ" বিষয়ক সংখ্যা কারিগর-ব্লগ থেকেও সংগ্রহ করতে চাইলে নিচের পিডিএফ টি নামিয়ে নিন।

মূল পোস্ট এখানে

ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

আমাদের প্রযুক্তি ফোরামে আলোচনার লিংক

অসুস্থতা, পেশাগত ব্যস্ততা, পড়ালেখা, নেটের লাইন নিয়ে জটিলতা সব মিলিয়ে একটা অপাচ্য খিচুড়ি জাতের জীবন যাপন করছিলাম কিছু দিন। তো গতকাল নতুন বাসায় নেট সংযোগ পেলেও রাতে বা সকালে নেটে বসা হয় নাই। বিকালে যখনি জি-মেইল খুললাম, প্রথমেই আমার নিজের ব্লগের এক পাঠকের একটা মন্তব্য পেলাম। পাঠকের প্রশ্ন একটা [url=http://karigor-blog.com/v6/10]পোস্টের[/url] মালিকানা নিয়ে। (more…)

চলো সবাই প্রথম হই! :)

আজকে আমার এক বন্ধু পুরা হানিফ সংকেতের “ইত্যাদি”-র কতিপয় গোবেচারা-স্টাইলে আমাকে কয়েকটা সাইটের লিংক দিল! তার মতে ইদানীং কালের কয়েকটা জনপ্রিয় বাংলাদেশী সাইট! আমি জানিনা তার তথ্যের উৎস কি ? তবে, কয়েকটা সাইট ঘাঁটতেই আমার যে বিষয়টা চোখে পড়লো সেটা হলো প্রতিটাতেই লেখা “First Bangladeshi” । কেউ বাদামের সাইট, কেউ বা নেইলপলিশের সাইট, কিন্তু দিন শেষে ই-কমার্সের সাইট সবগুলা! ঐ যে আছে না কিছু বাংলাদেশি গিফট সাইট, যেগুলোর লিংক প্রথম আলো ডট কমে দেখা যায়, ঐগুলার মতই।

তা ভাই, আমি তো প্রায় ৭-৮ বছর হয় ইন্টারনেট এর সাথে পরিচিত! আমার চেয়েও পুরানো অনেকেই আছেন! এরকম সাইট তো মনে হয় কম দেখি নাই আমরা! তার পরেও প্রথম হবার প্রতিযোগিতা কেন? একটা সাইটরেও লিখতে দেখলাম না যে নতুন সাইট, সবাই লিখে প্রথম সাইট!!

এই প্রথম হবার অসুস্থতা যাবে কবে?